1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উত্তরাঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

উত্তরাঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ 0 বার সংবাদি দেখেছে
1
নিজস্ব প্রতিবেদক // দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘বিরতিহীন ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ঐ অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,‘ বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিন যাপন করছে। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আমি বন্যা উপদ্রুত ও আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা, কর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যার্তদের সর্বাত্নক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন।’

পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি অন্তর্বতীর্কালীন সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙ্গনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews