1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৫১ বছরে প্রথম সিজারিয়ান অপারেশন! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৫১ বছরে প্রথম সিজারিয়ান অপারেশন!

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে
56

বরিশালের উজিরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো নাজমা আক্তারের (২৬) সিজার করা হয়। এতে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

 

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলীর তত্ত্বাবধানে অপারেশনের দায়িত্ব পালন করেন সিজারিয়ান সেকশনের প্রধান সার্জন  ডা. শাহনাজ শিমুল এবং ডা. তহুরা আক্তার।
 
 
নবজাতকের বাবা বলেন, বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রী সিজার করা হয়েছে। স্ত্রী এবং সন্তান সুস্থ আছে।
 
উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, ‘১৯৭৪ সালে উজিরপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে লোকবলের অভাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এ এলাকার লোকজনকে বরিশালে যেতে হয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।’
 
 
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews