1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে পুনরায় আ.লীগে মনোনয়ন দেওয়ার দাবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে পুনরায় আ.লীগে মনোনয়ন দেওয়ার দাবি

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আবারও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোংলায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মোংলা পোট পৌরসভার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মোংলা বন্দরকে ঘিরে বর্তমান সাংসদ হাবিবুন নাহারের মাধ্যমে বাস্তাবায়িত সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য রাখেন— মোংলা পোট পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আবদুস সালাস, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহাদুল ইসলাম, মোংলা পৌরসভার কাউন্সিলর মো. নাসির, শিউলি বেগম, বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আবারও বর্তমান সরকারের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান। সমাবেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews