1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় ও উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে দেশের বৃহত্তম মোবাইল টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে কোম্পানি দুটির মধ্যে সহযোগিতার কর্মকাঠামো তৈরি হয়েছে। এ স্মারকের লক্ষ্য উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমশেন সল্যুশন চালুর দিকে নজর দেয়া। প্রযুক্তিগত পরীক্ষা, কর্মশালা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এটি করবে তারা।   সমঝোতার আওতায় দেশজুড়ে টেলিযোগাযোগ খাতে টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে বেগবান করতে শিল্প-সংশ্লিষ্ট সহযোগী, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করা হবে। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী হিসাবে গ্রামীণফোনের অবস্থান বজায় রাখার জন্য নেটওয়ার্কের বিকাশের মাধ্যমে আরও ভাল গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য এরিকসনের দক্ষতা এবং পুরস্কারপ্রাপ্ত, শিল্প-নেতৃস্থানীয় প্রযুক্তির ব্যবহার করবে। সমঝোতা স্মারকটি সম্প্রতি ইনোভেট এশিয়া ২০২৪ অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে। এটি ১৯৯৮ সাল থেকে চলা গ্রামীণফোন ও এরিকসনের মধ্যে অংশীদারিত্বকে আরো বেগবান ও জোরদার করবে। বাংলাদেশের টেলিযোগাযোগ পরিমণ্ডলে বৃহত্তর ডিজিটাল রূপান্তরের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই সমঝোতা স্মারক। দেশটি যেহেতু ডিজিটালকে অগ্রাধিকার দিচ্ছে, তাই একটি দৃঢ় ও কার্যকর টেলিযোগাযোগ অবকাঠামো জরুরি। গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআই’কে প্রাধান্য দিচ্ছে। সে দিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা। হেড অব এরিকসন মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশ ডেভিড হেগারব্রো বলেন, “এই উদ্ভাবনী পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরষ্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরো বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews