1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এই নারীকে বর খুঁজে দিলেই পাবেন ৫ লাখ টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এই নারীকে বর খুঁজে দিলেই পাবেন ৫ লাখ টাকা

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অনেকেই বিশ্বাস করেন, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। তবে মার্কিন নারী ইভ টিলে কুলসন অন্তত সেটি বিশ্বাস করেন না। তাই মনের মতো পাত্র যে তাকে খুঁজে দিতে পারবে তাকেই তিনি ৫ লাখ ৪০ হাজার (৫ হাজার ডলার) টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ওই মার্কিন নারীর নাম ইভ টিলে কুলসন (৩৫)। সম্প্রতি তিনি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি বিয়ের জন্য পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেন। তার ওই টিকটক অ্যাকাউন্টে ১০ লাখ ফলোয়ার আছে।

এক সাক্ষাৎকারে ইভ বলেন, ‘আমি প্রথমে আমার বন্ধুদের কাছে এই কথা বলি, তারা সফল না হওয়ায় আমি ভাবলাম, আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের এই প্রস্তাবটি দিলে কেমন হয়।’ তবে এমন বিজ্ঞাপন দেখে অনেকেই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। কিন্তু সফল হচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘বছর পাঁচেক ধরে আমি একা আছি। বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশ কিছু ছেলের সঙ্গে পরিচয় হয় বটে, তবে লাভ হয় না খুব একটা। কোভিডের পর থেকে ডেটিং সংস্কৃতিতে বড় বদল এসেছে। এখন ডেটিং অ্যাপে কেউই সম্পর্ক বানানোর বিষয় আগ্রহী নয়। তারা ঘুরতে-ফিরতে, মজা করতেই বেশি আগ্রহী।’

বিয়ের জন্য পাত্র পছন্দের ক্ষেত্রে অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন ইভ। সেগুলোর মধ্যে রযেছে, পাত্রটিকে অবিবাহিত হতে হবে। তার বয়স হতে হবে ২৭ থেকে ৪০ এর মধ্যে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চ কিংবা বেশি হলেও চলবে।

হাসিখুশি স্বভাবের বর চাই তার। সেই সঙ্গে পাত্রের ব্যক্তির খেলাধুলা, পশুপাখি পালন ও সন্তান নেওয়ায় আগ্রহ থাকতে হবে। গত জুন মাস থেকে বর বাছাইয়ের মিশনে নেমেছেন ইভ। তবে এখন পর্যন্ত কাউকেই মনে ধরেনি তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews