1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক বন্ধুর মৃত্যুতে অপর বন্ধুর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

এক বন্ধুর মৃত্যুতে অপর বন্ধুর আত্মহত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে
33

কালিয়াকৈর প্রতিনিধি // গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুর আত্মহত্যার শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন অপর বন্ধু হাবিজুল (১৮)। মৃত হাফিজুল কুড়িগ্রাম জেলার রোমারি থানার চরগেন্দাখোলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি উপজেলার গোয়ালবাথান এলাকায় পরিবারসহ বসবাস করেন।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় তেতুল গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আমজাদ তার ছেলে হাবিজুল ও স্ত্রীকে নিয়ে জীবিকার তাগিদে গত কয়েক বৎসর আগে কুড়িগ্রাম জেলা থেকে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে উপজেলার গোয়ালবাতান এলাকায় বাসা ভাড়া করে ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করে আসছেন। হাবিজুল দিন মজুরের কাজ করতেন। গতকাল হাবিজুল শুনতে পাই তার গ্রামের বাড়ি এক বন্ধু আত্মহত্যা করেছেন।

এই কষ্ট সইতে না পেরে সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় তেতুল গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাব্বির রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews