1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি মাসে (এপ্রিল) জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেন, এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ, কোনো সংকট হবে না।

তিনি বলেন, ইরান যে ছয়টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি আসলেই ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

মনির হোসেন চৌধুরী বলেন, মজুতের প্রবণতা বন্ধ হলে জ্বালানির সংকট থাকবে না। প্রত্যেক নাগরিকের জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুর, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ মধ্যএশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews