1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ঈদ ঘিরে লম্বা ছুটি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

এবার ঈদ ঘিরে লম্বা ছুটি

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯২ 0 বার সংবাদি দেখেছে
46

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের ছুটি বাড়িয়ে এবার পাঁচ দিন করা হয়েছে। এর সঙ্গে আগে-পরে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে দীর্ঘ ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


এই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।


ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগের দিন অর্থাৎ ২৮ মার্চ পড়ছে শুক্রবারে। এদিন এমনিতেই সরকারি ছুটি। তাছাড়া পবিত্র শবে কদরেরও ছুটিও পড়ছে এই দিনে।

এই ছুটি শুরুর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে।
 

অন্যদিকে ঈদের ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল, বৃহস্পতিবার। তার পরের দুই দিন অর্থাৎ শুক্র এবং শনিবার আবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২ দিন- ২৭ মার্চ ও ৩ এপ্রিল।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। সেটা নিলে টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নিতে পারেন কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews