1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

এবার ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে
58

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বাউল আবুল সরকারের মুক্তি ও বাউল শিল্পীদের ওপর হামলার বিচার দাবিতে ঘোষিত প্রতিবাদ সমাবেশ শুরুর আগেই এই হামলার ঘটনা ঘটে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ হামলা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান।

এ ঘটনায় দুইজন বাউল শিল্পী আহত হয়েছেন বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি সারোয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, “দুপুরে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কোর্ট চত্বর এলাকায় দুইজন বাউল শিল্পীকে একা পেয়ে উৎসুক জনতা তাদের ওপর হামলা এবং মারপিট করে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, “ঠাকুরগাঁওয়ের বাউল শিল্পীরা কোর্ট চত্বরে একত্রিত হচ্ছিল তাদের কর্মসূচি পালন করার জন্য। সে সময় একদল উশৃংখল মানুষ কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে বাউল শিল্পীদের ওপর হামলা চালায় ও মারপিট করে।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার৷ কিন্তু ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

ওসি সারোয়ার আলম খান বলেন, “বাউল শিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews