1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিবেদক // এবার প্রকাশ্যে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম । মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

 

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

জানা যায়, ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আর সেই প্রকাশনা উৎসবকে ঘিরে ফেসবুকে পোস্ট করেন ববি শিবিরের সভাপতি৷

 

ববির শিবির সভাপতির ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি,

এই ভিশন নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সৃজনশীল প্রকাশনা সামগ্রী নিয়ে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে  “প্রকাশনা উৎসব -২৫”অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।’

এদিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের বিষয়ে ববি শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

 

উল্লেখ্য, আইন অনুযায়ী গত বছরের(২০২৪) ১১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews