1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এমপির জনসভায় ককটেল তৈরির কারিগর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

এমপির জনসভায় ককটেল তৈরির কারিগর

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটকের পর জেল থেকে বেরিয়েই চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে প্রচারণা শুরু করেছে এক ককটেল তৈরির কারিগর।

গত শনিবার (২৩ ডিসেম্বর) ডা. শিমুলের নির্বাচনী সভায় এমপির বক্তব্য দেয়ার সময়ে তার পেছনে দাঁড়িয়ে থাকা ককটেল তৈরির কারিগর তরিকুল ইসলামসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চলতি মাসের ৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে ককটেল তৈরির গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে আটক করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় ৫টি তাজা ককটেল ছাড়াও ১১টি রামদা, ২টি কুড়াল, ৫টি চাকু, ককটেল তৈরিতে ব্যবহৃত জর্দ্দার খালি ১৭টি কৌটা, ২৫০ গ্রাম ভাঙ্গা ব্লেডের অংশ, ৪০ গ্রাম বিস্ফোরক ও দুটি কসটেপ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ককটেল তৈরির কারিগর তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই আস্তানায় ককটেল তৈরি করতো। তরিকুল ইসলাম (২৮) শিবগঞ্জ উপজেলার মৃত ইয়াসিন আলীর ছেলে ও মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক। ককটেলসহ আটকের আগেও এমপি শিমুলের সাথে তাকে একাধিক সভা-সমাবেশে দেখা গেছে।

জানা গেছে, র‌্যাবের অভিযানে আটকের পর গত ৫ দিন আগে জামিনে বের হয়ে আসেন সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম। এরপর থেকেই নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন। গত শনিবার (২৩ডিসেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সভায় এমপির পেছনে ছিলেন তরিকুল ইসলাম।

শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী রাজ বলেন, এমপির সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তরিকুল ইসলামের নেতৃত্বে। সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের মূলহোতা এই তরিকুল। এমপি শিমুলের মদদে শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে অপরাধ সংঘটিত করে। এসব নিয়ে প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, আওয়ামী লীগ কখনো এসব নাশকতাকারীদের সমর্থন করেনা। চিহ্নিত একজন সন্ত্রাসীকে পাশে নিয়ে নৌকার প্রচারণা ও নির্বাচনী সভা করা বেমানান। এসব নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেই এমপির রোশানলে পড়তে হয় এবং নানারকম ভয়ভীতি ও হুমকি দেখায় তারা।

ছবি ভাইরাল হওয়ার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মোবাইল ফোনে জানান, নির্বাচনী ওই সভায় প্রায় ১০ হাজারের মতো লোকজন ছিলো। সেখানে হয়তো সে থাকতে পারে, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। আর নেতাকর্মীদের অভিযোগ সত্য নয় বলে তিনি এই প্রতিবেদকে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews