1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে
43

রবিবার ৮ সেপ্টেম্বর এলজিইডি সদর দফতরের আরডিইসি ভবনের সেমিনার কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক)সহ চারটি প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। পাঁচ দিনব্যাপি টিওটি কোর্স অন টোটাল স্টেশন, চার দিনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, পাঁচ দিনের কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ, পাঁচ দিনের র‌্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট এবং তিন দিনের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মনিটরিং ইনক্লুডিং ই-সিএমএস ট্রেনিং শিরোনামে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আরও মনোযোগী হতে হবে। সরকারের সময় ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে আমাদের সবার ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে আমাদের দেশের গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রে, স্কুল ভবন ও স্থাপনার ডিজাইন ও বাস্তবায়ন করতে হবে। এছাড়া তিনি নারীদের কর্মপরিবেশ ও সুরক্ষায় সবাইকে অবদান রাখতে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়া মানব সম্পদ উন্নয়ন মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট, মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজ, মোঃ আব্দুল হাকিম অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ডাইরেক্টর ক্রিলিক, মোঃ সেলিম মিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানব সম্পদ পরিবেশ ও জেন্ডার শাখা, নজরুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকিউরমেন্ট, মোঃ বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন, মোল্লা মিজানুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজ, মোঃ গোলাম আজম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শেখ মোঃ আবু জাকির সেকান্দার প্রকল্প পরিচালক, মোঃ আবদুল খালেক প্রকল্প পরিচালক ক্রিম-ক্রিলিক, ডক্টর ডান বুম টিম লিডার আইডিসি ক্রিলিক। এছাড়া এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি প্রশিক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews