1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এলজিইডির ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

এলজিইডির ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
40

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিন্মমানের পণ্য ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অধিকাংশ অভিযোগ ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে।

যে ৩৬টি এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মোড়েলগঞ্জ, বাগেরহাট; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুলাদী, বরিশাল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামু, কক্সবাজার; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আনোয়ারা, চট্টগ্রাম উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কেরানীগঞ্জ, ঢাকা; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া, গোপালগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ, মৌলভীবাজার; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাঘারপাড়া, যশোর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, মাগুরা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জাজিরা, শরীয়তপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভুঞাপুর, টাঙ্গাইল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাই, রাঙ্গামাটি।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দুদক।

এর আগে গত ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews