1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এসএসসির গণিত পরীক্ষা পেছাল, নতুন রুটিন প্রকাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

এসএসসির গণিত পরীক্ষা পেছাল, নতুন রুটিন প্রকাশ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে
36
অনলাইন ডেস্ক // খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইষ্টার সানডে আগামী ২০ এপ্রিল। চলতি বছরের এসএসসি ও সমমানের রুটিন অনুযায়ী, ওইদিন আবার গণিত পরীক্ষা। এ নিয়ে বিতর্কের মুখে সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‌নতুন সূচি অনুযায়ী, ২০ এপ্রিলের গণিত পরীক্ষা একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে।

রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮মে। ১০মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews