1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি জায়েজ? - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি জায়েজ?

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে
ধর্ম ডেস্ক // কবরস্থানে বৈদ্যুতিক বাতি বা আলো ব্যবহার করা যাবে কি না—এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে। ইসলামি ফিকহ ও শরিয়তের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ধর্মবেত্তারা। মূলত উদ্দেশ্য ও প্রয়োজনের ওপর ভিত্তি করে এই বিধানের পার্থক্য ঘটে।

তবে কবরস্থানে বৈদ্যুতিক বা যে কোনো ধরনের বাতি জ্বালানোর উদ্দেশ্য যদি কবরের প্রতি সম্মানপ্রদর্শন বা আলোকসজ্জা না হয়, বরং মানুষের প্রয়োজন পূরণ করা হয়, যেমন রাতে কবর দেওয়া, জিয়ারতকারীদের চলাচলের সুবিধা ইত্যাদি, তাহলে কবরস্থানে বৈদ্যুতিক বাতিসহ যে কোনো ধরনের বাতি লাগানো জায়েজ হবে।

রাসুল (সা.) ও সাহাবিরাও প্রয়োজনে কবরস্থানে বাতি জ্বালিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতে একটি কবরে প্রবেশ করলেন, তখন তাঁর জন্য বাতি জ্বালানো হলো। (সুনানে তিরমিজি: ১০৫৭, সুনানে নাসাঈ: ১৫২০)

ইমাম ইবনে কুদামা (রহ.) বলেন, যদি কাউকে রাতে দাফন করা হয় এবং এর জন্য আলোর প্রয়োজন হয়, তবে কবরস্থানে আলো জ্বালাতে কোনো অসুবিধা নেই। (আল-মুগনি: ২/৩৫৬)

আর মৃতের উপকার হবে এ রকম বিশ্বাস থেকে বা সম্মান দেখানোর উদ্দেশ্যে কবরস্থানে বৈদ্যুতিক বাতিসহ যে কোনো ধরনের বাতি জ্বালানো নাজায়েজ। রাসুল (সা.) এ রকম উদ্দেশ্যে বাতি জ্বালাতে কঠোরভাবে নিষেধ করেছেন।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অভিসম্পাত করেছেন ওইসব লোকের প্রতি যারা কবরের ওপর মসজিদ বানায় ও প্রদীপ জ্বালায়। (সুনানে আবি দাউদ: ৩২৩৬)

আল্লামা কাশ্মীরি (রহ.) বলেন, মৃত ব্যক্তির কাজে আসবে এই ধারণা থেকে কবরে আলো জ্বালানো জায়েজ নয়। তবে জিয়ারতকারীদের সুবিধার্থে আলো জ্বালানোকে আলেমগণ জায়েজ বলেছেন। (আল-আরফুশ শাযি: ১/৩২২)

সুতরাং, ভক্তি প্রদর্শন বা অলঙ্করণের নিয়তে কবরস্থানে আলো জ্বালানো ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। তবে দাফনকাজ সহজ করা, রাতকালীন নিরাপত্তা বজায় রাখা এবং অন্ধকার দূর করার বাস্তব প্রয়োজনে কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো সম্পূর্ণ জায়েজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews