1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কর্মস্থলে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কর্মস্থলে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রিনা ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার পর ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।রোববার (২ জুন) সকাল ৭টার দিকে কর্মস্থলে আসার পথে পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জ পৌর শহরের বাসুনিয়া পট্টির শুকুর আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মিলন হোসেন নেশায় আসক্ত ছিলেন। এ নিয়ে দু’জনের মনোমালিন্যের জের ধরে দু’বছর ধরে আলাদা থাকতেন রিনা। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা জানা যায়নি। মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে রিনা বেগমকে উত্যক্ত করতেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডে যাওয়ার পথে বাঘইল পশ্চিমপাড়ায় রিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিলন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রিনা বেগম মারা যান। পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাতক মিলনকে আটক করা হয়েছে। রিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews