1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাঁচা মরিচের দাম কেজিতে কমলো ১৩০ টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাঁচা মরিচের দাম কেজিতে কমলো ১৩০ টাকা

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আজ রোববার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কাঁচামরিচের দাম ছিল সাড়ে ৩০০ টাকা।

বর্তমানে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে পেঁপে ৩৫-৪০ টাকায়, পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকায়। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা, আলু ৬০ টাকা কেজিতে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মাছের সরবরাহ। দামও অনেকটা স্থিতিশীল। পাঙ্গাশ ১৮০-২০০ টাকায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা এবং বড় আকারের রুই বিক্রি হচ্ছে কেজিতে ৩৫০-৪০০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।

তবে মাসখানেক ধরে চালের বাজারে মিলছে না কোনো স্বস্তির খবর। বাজারে সোনালি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়, মিনিকেট চাল ৭০-৭২, আটাশ ৫৮-৬০ আর নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews