1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কাজ করতে গেলে অনেকের সাথে প্রেম হতে পারে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

‘কাজ করতে গেলে অনেকের সাথে প্রেম হতে পারে’

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ 0 বার সংবাদি দেখেছে
112
বিনোদন ডেস্ক // জনপ্রিয় অভিনেত্রীদের একজন রিচি সোলায়মান। এক সময় নিয়েমিত কাজ করলেও এখন অভিনয় থেকে অনেকটা দূরে আছেন তিনি। স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। তবে দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করছেন তিনি। আর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হন এই অভিনেত্রী। সেখানে কথা বলেন অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে।

অভিনেতা শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে রিচির প্রেমের সম্পর্ক ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘প্রেম-ভালোবাসা অনেক আপেক্ষিক ব্যাপার। কাজ করতে গেলে অনেকের সাথে প্রেম হতে পারে। আমার ডিরেক্টরের সাথে প্রেম হতে পারে, ক্যামেরাম্যানের সাথে হতে পারে।’

কথায় রহস্য রেখে আরও বলেন, ‘কাজ করতে করতে বন্ধুত্বটা আগে হয়। জয়ের সাথে বন্ধুত্বটা অনেক বেশি ছিল। আর সেই বন্ধন থেকেই একটা ভালোলাগা তৈরি হতে পারে। আমি তখন ছোট ছিলাম। সেসময় আমার ভালো লাগাটাই হয়তো প্রেম ছিল। কিন্তু এখন এসে মনে হয়, সেটা হয়তো প্রেম ছিল না। একটা মোহ ছিল। ওইসময় একসাথে কাজ করতে গিয়ে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল শুধু।’

বলা দরকার, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেন রিচি সোলায়মান। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়া সত্ত্বেও বাংলাদেশে সন্তানদের পড়াশোনা করানো নিয়ে নানা সময় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান যাতে আরো প্রগাঢ় হয় সেজন্য পাঁচ বছর আগেই ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করিয়েছি।’

রাশেকুর রহমানকে টাকার জন্য বিয়ে করেছেন রিচি! এমন প্রশ্নের উত্তর মজার ছলে দেন অভিনেত্রী। বলেন, ‘আমি তো অনেক রিচ। মনের দিক থেকে রিচ, ভালো চিন্তাভাবনায় রিচ।’

দাম্পত্যজীবন নিয়ে বলেন, ‘সুখের দিক চিন্তা করলে টাকা পয়সা আসলে খুবই ঠুনকো বিষয়। কেউ এক টাকার মধ্যেই নিজের সুখ খুঁজে পায় আর কেউ লাখ টাকায়ও সে সুখটা পায় না। আমার বিয়ে কখনোই এসব বিষয় হিসেব করে হয়নি। এমনি আমি এখনো জানি না সে কত টাকা স্যালারি পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews