1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে
70

নিজস্ব প্রতিবেদক // কারাবন্দি অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) মারা গেছেন।

পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ের ৭টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়েন সফিকুল। প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ হেফাজতে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
কারা সূত্রে জানা, শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন সফিকুল। বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় গত বছরের ১০ আগস্ট গ্রেফতার হন তিনি। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দি ছিলেন সফিকুল। রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
 
সফিকুলের ছোট ভাই শামীম খান জানান, শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews