1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কারিনা কাপুরের তৃতীয় সন্তান নিয়ে গুঞ্জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

কারিনা কাপুরের তৃতীয় সন্তান নিয়ে গুঞ্জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি জিম থেকে বের হওয়ার সময় অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে শুরু হয় এই আলোচনা। ভাইরাল ভিডিওতে কারিনার পেট কিছুটা স্ফীত দেখা যায়। আর এতেই অনেক নেটিজেন ধারণা করতে শুরু করেন, অভিনেত্রী হয়তো আবারও মা হতে চলেছেন।

তবে এই জল্পনার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র। তাদের দাবি, কারিনার শরীরে যে পরিবর্তনটি ভিডিওতে দেখা গেছে, সেটি গর্ভধারণের কারণে নয়। ছুটিতে থাকার সময় বেশি করে পাস্তা ও পিৎজা খাওয়া এবং ভিডিও ধারণের সময় ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে পেট কিছুটা স্ফীত দেখাতে পারে। মজার ছলে ওই সূত্র বিষয়টিকে ‘পিৎজা টামি’ বলেও উল্লেখ করেছেন।

কারিনার তৃতীয়বার মা হওয়ার খবরটি অবশ্য উড়িয়ে দিয়েছেন তার ননদ সাবা আলি খান পতৌদিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন, ভাইরাল ভিডিওতে কারিনাকে এমন দেখানোর পেছনে মূলত ক্যামেরার অ্যাঙ্গেলই দায়ী হতে পারে। তবে মজার বিষয় হলো, সাবা জানান গুঞ্জনটি সত্যি হলে তিনি বরং খুশি হতেন। একই সঙ্গে তিনি অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমান বা মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

এ দিকে ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনার মধ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিনা। মেঘনা গুলজারের নির্মাণে আসন্ন ক্রাইম-থ্রিলার ‘দায়রা’-তে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। ছবিটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং পিএস মিথরনের পরিচালনায় একটি পৌরাণিক আবহের জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী হিন্দি সিনেমায় ধানুশের বিপরীতে কারিনাকে দেখা যেতে পারে বলেও আলোচনা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews