
বরিশালের উজিরপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর নাগরিকদের অংশগ্রহণে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উজিরপুর পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হামিদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খানসহ সংশ্লিষ্টরা।
এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, সহ-সভাপতি মো. রাজ্জাক সরদার, মো. মাইনুল আহাদ মামুন শিকদার, মো. হেমায়েত উদ্দিন খলিফা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরদার শাহাদুৎজ্জামান কমরেড, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু হান্নান আবু, পৌর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নয়ন হাওলাদার, পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর হাওলাদার, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শামিম ভূঁইয়া, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফোরকান শিকদার, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার পারুল, সম্পাদক মনিরা আক্তার শিখা, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুম্মান শিকদার মোতালেব, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন বেপারীসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।