1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কীর্তনখোলা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কীর্তনখোলা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বরিশাল সদর নৌ-থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে ভেসে থাকা লাশ দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল একটি শার্ট ও ট্রাউজার। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

বরিশাল সদর নৌ-থানার ওসি অসিম কুমার সিকদার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম জানান, সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews