1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় ব্যবসায়ীর বাড়িতে চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

কুয়াকাটায় ব্যবসায়ীর বাড়িতে চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে
314

রাকিব জোমাদ্দার কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতে জানালার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবাগত রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ফেলে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদার জানান, “রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। ভোরে ঘুম থেকে উঠে দেখি সবকিছু এলোমেলো। আলমারিতে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।” এলাকাবাসী জানান, সম্প্রতি কুয়াকাটাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তবে রাতে পুলিশের টহল বা নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চোরচক্র শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়েছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews