1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ”অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কুয়াকাটায় “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ”অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে
  • মো:রাকিব জোমাদ্দার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ” অনুষ্ঠান হবে ১৭-১৮ জানুয়ারী।

 

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৫ টায় রাখাইন মহিলা মার্কেট থেকে র্যালী দিয়ে এ অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

সন্ধ্যার পরে আলোচনা ও সম্প্রতি সমারোহ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ।

 

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন,পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, কলাপাড়া উপজেলার নির্বাহি কর্মকতা মোঃ রবিউল ইসলাম, রাখাইন বুদ্দিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পটুয়াখালী সভাপতি এমং তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামিম আকতার।

 

দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা,পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকবে। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরা, লুসাই, চাকমা প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণ থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews