1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুয়াকাটা ভ্রমণে গিয়ে পটুয়াখালীর সদর উপজেলার শিয়ালী এলাকায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাওলাদার (২৩) নামে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তিনি মৃত শাহিন হাওলাদারের ছেলে। শিবচর শহরে তিনি একটি ফলের দোকান পরিচালনা করতেন।

নিহতের বন্ধু রিফাত জানান, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুয়াকাটা ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে তারা কুয়াকাটায় পৌঁছান। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফেরার পথে পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাহিদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews