1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা সৈকতে হিজড়া সম্প্রদায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকতে হিজড়া সম্প্রদায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে হিজড়াদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড়-প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হিজড়া সম্প্রদায়, স্বেচ্ছাসেবী দের অংশগ্রহণে প্রায় ২৫ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।

রবিবার বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ঝাউবন এলাকা পর্যন্ত ২ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা।

প্রতিযোগিতায় হিজড়াদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন- পিয়া (হিজড়া) ২য় স্থান আভা মুসকান তিথি (ট্রান্সজেন্ডার নারী), ৩য় নদী (হিজড়া)। মেয়েদের মধ্যে প্রথম সানজিদা ইসলাম মিমি, ২য় সাদিয়া আফরোজ, ৩য় জান্নাতুল ফেরদৌস পূর্ণতা। ছেলেদের মধ্যে প্রথম মোহাইমিনুল ইসলাম, ২য় নেহাল আহমেদ, ৩য় রুহুল আমিন।

সংগঠনের নেতারা জানান, সমাজের সকল স্তরের সদা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন। এ আয়োজন এর অংশ হিসাবে রবিবার সকালে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন সেশন আয়োজন করা হয়।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, সমাজে নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই যে অবহেলিত মানুষ। এদের নিয়ে যে কি আলাদা বৈষম্য তৈরি হয়, শিশুকাল থেকে এই বৈষম্যটা যাতে আর কোন মানুষের মধ্যে তৈরি না হয় যে কারণে আমাদের এই আয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews