1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুষ্টিয়ায় পৃথকস্থানে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

কুষ্টিয়ায় পৃথকস্থানে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
46

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে শহর সংলগ্ন কোর্টপাড়া বারো শরীফ দরবারের পাশের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়রা জানান, সকালে দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ স্থানটি ঘিরে রাখে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নিহতের পরিচয় শনাক্ত করা। পুলিশ আরও জানায়, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে শহরের একটি পরিচিত এলাকার দরবারের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপরদিকে জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নাম পরিচয় জানতে কাজ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্ত হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় উভয় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews