1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে
38

ঢাকার কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে হেফাজতে নিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতলের জরুরি বিভাগে নেয়া হয়। হাসপাতালের শিশু বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, ‘আমার পাঁচ বছর বয়সের ভাতিজি স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়ে। রোববার দুপুরে আটিবাজার সংলগ্ন একটি গ্রামে বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত কিশোর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরলে শিশুর রক্তক্ষরণে বাবা-মা বিষয়টি জানতে পারে।

পরে অসুস্থ শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) ও হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেলের ওসিসিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত কিশোরকে কেরানীগঞ্জ থানা-পুলিশ আটক করেছে বলেও জানান ভুক্তভোগী শিশুর ফুপু। তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুর বাবা রাত থেকেই কেরানীগঞ্জ থানাতে আছেন।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, মৌখিক অভিযোগে অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews