1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোটা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

কোটা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৪ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে এ সহায়তা দেন তিনি।

 

সকালে গণভবনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ ৩৪ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সারাদেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়।

এদিকে দেশে গত ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। পরে সীমিত পরিসরে চালু হলেও ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ (রবিবার) বিকেলে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হবে।

এছাড়া গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টা করে শিথিল করা হচ্ছে কারফিউ। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews