1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোরআনের একমাত্র আইন শান্তি এনে দিতে পারে: অধ্যক্ষ আব্দুল আলীম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

কোরআনের একমাত্র আইন শান্তি এনে দিতে পারে: অধ্যক্ষ আব্দুল আলীম

  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি // বাগেরহাটের মোরেলগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী সহ বিশিষ্ট জনদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুন:মিলিনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা আবুহুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মানুষের সৃষ্টি আইন ও শাসন দ্বারা দেশে স্বৈরাচার ও ফ্যাসিষ্ট সরকারের জন্ম হয়। সাধারণ মানুষের মুক্তির একমাত্রই পথ কোরআনের পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মধ্যে শান্তি এনে দিতে পারে। ছাত্র জনতার স্বাধীনতার কাঙ্খিত সুফল পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পূন:মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ সময় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা শ্রমীক কল্যান সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, মাওলানা আব্দুল ছালাম খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাশেষে জুলাইয়ের ছাত্র জনতা গণ অভ্যুথানে শাহাদাত বরনকারী শহীদদের বিদায়ী আত্তার মাখফিরাত কামানা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews