1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৪৭৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের সময় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলোকে সেন্ট্রাল হাসপিটালে পাঠানো হয়েছে। এখনও কেউ নিখোঁজ আছে কি-না তার খোঁজ করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, কয়েক ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে মাটির খণ্ড তাদের ওপর ধসে পড়ে।

প্রসঙ্গত, ইয়াউন্ডেতে আফ্রিকার অন্যতম স্যাঁতসেঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত। চলতি বছর ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews