1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ক্লিনিকের বোর্ডের ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ক্লিনিকের বোর্ডের ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লালমনিরহাটের হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ স্ক্রিনে ভেসে ওঠার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে ভিআইপি পাড়া রোডে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল বোর্ডে স্ক্রিনে বার্তাটি ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, রাতে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল স্ক্রিনে ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ লেখাটি ভেসে ওঠে। এমন লেখা হঠাৎ ভেসে ওঠায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ লেখা ডিজিটাল ব্যানারটি নামিয়ে ফেলে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ঘটনাস্থলে এসেছি, তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews