1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খাগড়াছড়িতে ১৪৪ ধারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

খাগড়াছড়িতে ১৪৪ ধারা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে
25

মারমা স্কুল ছাত্রী ‘ধর্ষণের’ ঘটনায় বিক্ষোভ-উত্তেজনার মধ্যে খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে তাই ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ২টা হতে পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি করা হল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য এই জেলায়। বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’।

শনিবার একই দাবিতে জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে ১৪৪ ধারা জারি কথা জানাল প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews