1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খালেদা জিয়ার জন্য জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্য জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
57

নিজস্ব প্রতিবেদক // বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসবে। বিকেল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়।

বিএনপির মিডিয়া সেল দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসেনি। তবে সব ঠিক থাকলে শনিবারই এটি ঢাকায় পৌঁছাবে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার প্রস্তুতির অংশ হিসেবে লন্ডন থেকে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর দুপুরে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশে রওনা হয়ে বিকাল ৩টার দিকে বাসায় পৌঁছান ডা. জুবাইদা রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews