1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার বরুড়ায় খালে পড়ে থাকা একটি বস্তাকে ঘিরে ছড়িয়ে পড়ে লাশের গুজব। খবরটি মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে দেখতে পায়, এর ভেতরে রয়েছে একটি মৃত কুকুর।

 

রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খালের পাশে পড়ে থাকা একটি বস্তা দেখে কয়েকজনের সন্দেহ হয়, এর ভেতরে মানুষের মরদেহ থাকতে পারে। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে দেখে। এ সময় বস্তার ভেতর থেকে একটি মৃত কুকুর উদ্ধার করা হয়।

 

বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে সেটি খুলে দেখা যায়, ভেতরে একটি মৃত কুকুর রয়েছে। মানুষের মরদেহ থাকার যে গুজব ছড়িয়েছিল, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।

 

ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তবে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করে।

 

পুলিশ গুজবে কান না দিয়ে যে কোনো সন্দেহজনক বিষয় যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews