1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
43

খুলনার দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি, চরমপন্থী নেতা শাহীনুর রহমান ওরফে শাহীনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলনা থানাধীন বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে রাস্তায় বের হয়ে আসার পর মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে তার মাথায় পর পর দুটি গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, “শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে ‘পরিচিত’ কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews