1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন- ভ্যানচালক ইসমাইল (৬০)। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, খালি ভ্যানটি কয়রা থেকে পাইকগাছায় যাচ্ছিল। পথে উপজেলার শিববাটি এলাকায় বিপরীতমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যানের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews