1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, অবশেষে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, অবশেষে গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর দক্ষিণখানে এক যুবককে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে শাহজাদা রায়হান রুবেল (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি হোটেলের অন্ধকার গলি থেকে গতকাল রোববার রাত ১০টার দিকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রায়হান রুবেলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামে। তিনি দক্ষিণখানের কসাইবাড়ি বটতলা এলাকায় ভাড়া থাকতেন।

কসাইবাড়ি এলাকার বাসিন্দারা জানান বলেন, মাজেদুল বাশার সুজন নামে এক ব্যক্তি শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। পথে অন্ধকার গলিতে একজন লোক তাঁকে পিস্তল ঠেকিয়ে এক হাজার টাকা দাবি করে।সুজনের স্ত্রী টাকা ফেরত দেওয়ার জন্য রুবেলের কাছে কাকুতি-মিনতি করে। কারণ তাদের কাছে গ্রামে যাওয়ার কোনো টাকা অবশিষ্ট ছিল না। পরে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে দেয়। পুলিশ দেখতে পায় রায়হান রুবেলের কাছে থাকা পিস্তলটি খেলনা।

ভুক্তভোগী মাজেদুল আঁতর ব্যবসায়ী। বাড়ি কুমিল্লায়। ঢাকায় এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লা যাওয়ার কথা ছিল। কিন্তু রেলস্টেশনে যাওয়ার পথেই ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মাজেদুল বলেন, ‘কসাইবাড়ি আমির হোটেলের সামনে থেকে আমাকে অন্ধকার গলিতে নিয়ে যায়। সেখানে হঠাৎ করে পিস্তল থেকে ধরে বলে—যা আছে, সব দিয়ে দে। আমি তখন পিস্তল দেখে নার্ভাস হয়ে যাই।

পরে সঙ্গে থাকা এক হাজার টাকা দিয়ে দেই। টাকার জন্য আমার বউ তাঁর পা ধরেছে। কিন্তু টাকা ফেরত দেয়নি। পরে আশপাশের লোকজন তাঁকে ধরে এপিবিএন-এ নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।’ এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে শাহজাদা রায়হান রুবেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক হাজার টাকা জব্দ করা হয়েছে।’ ওসি বলেন, ‘এ ঘটনায় দস্যুতার অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী নাজমা বাদী হয়ে একটি মামলা করেছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews