1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন লাখ টাকা জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন এক লাখ টাকা জরিমানার বিধান রেখে ব্যাংক কোম্পানি সংশোধন আইন, ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব সমন্বয় ও সংস্কার, মাহমুদুল হোসাইন খান ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছেন।

আইনে বলা হয়েছে- কোনো পরিবার থেকে সর্বোচ্চ তিনজন ব্যাংকের পরিচালনা বোর্ডে থাকতে পারবেন। এছাড়া ঋণ খেলাপিদের সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার ও নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি ঋণ পরিশোধ না করলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বিধান রাখা হয়েছে।

এছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারভুক্ত সদস্যদের সংখ্যা চারজনের স্থলে তিনজন করা হয়েছে। আইনে বলা হয়েছে, কোনো পরিবারের সর্বোচ্চ তিনজন ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews