1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খোলামেলা পোশাক পরায় উরফি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

খোলামেলা পোশাক পরায় উরফি আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // শোবিজ দুনিয়ার চেনা পরিচিত নাম উরফি জাভেদ। কাজের থেকে পরিহিত পোশাকের কারণেই তিনি বেশি চর্চায় থাকেন। তার ফ্যাশন সেন্স সব সময়ই জায়গা করে নেয় শিরোনামে। কেউ তার স্টাইলের তারিফ করেন, কেউ কেউ আবার তার ফ্যাশন বোধ নিয়ে মজা করেন। এমনকি তাকে পোশাকের কারণে ট্রোলও হতে হয় প্রতিনিয়ত।

যদিও এসব কথা পাত্তাও দেন না উরফি। তবে এবার এই খোলামেলা পোশাকের কারণেই তাকে আটক করল দুবাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সংবাদপ্রতিদিনের খবর অনুযায়ী, গতকাল সোমবার উরফিকে আটক করে দুবাই পুলিশ। বেশ কিছুদিন দুবাই ট্যুরে গেছেন এই মডেল অভিনেত্রী। তার সঙ্গে দেখা গেছে তার বন্ধুকে।

এর মাঝেই অভিনেত্রী জানান যে তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তার। দুবাইয়ে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। সুস্থ হতেই তার কেটে গেছে অর্ধেক ছুটি, এমনটাই জানিয়েছেন উরফি। কিন্তু এর মাঝেই নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য শ্যুট করতে গিয়ে বিপাকে পড়লেন উরফি।

এক ঘনিষ্ঠ জানিয়েছেন, উরফির বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলেন অভিনেত্রী, যা দুবাই পুলিশের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিশের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি যে জায়গায় উরফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ওই পোশাক পরা বা শ্যুট করার অনুমতি নেই।

দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। তার এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তার ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে এবার বেশ বড়সড় বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews