1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে
47

গৌরনদী প্রতিনিধি // চব্বিশের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। দেশের মানুষের সেই স্বপ্ন পূরনে অনতিবিলম্বে নির্বাচনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি আরও বলেছেন, শুধু জুলাই নয়; গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের সব স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে যারা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতেই বিএনপির লড়াই। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, এক মাসে গণ অভ্যুত্থান হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে এ আন্দোলন চলছে। আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তিনি আরও বলেছেন, জনগণ এখন আর প্রতিশ্রুতি নয়; স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায়। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনের কোন বিকল্প নেই। আগামী দিনে বিএনপি সরকার গঠণ করতে পারলে ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের গুম-খুনের শিকার সকল শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, পরিবারের পুনর্বাসন এবং শহীদদের স্মৃতি ধরে রাখতে স্থাপনার নামকরণ করা হবে। পাশাপাশি শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের স্মৃতি জাতির সামনে তুলে ধরা হবে। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূতির আলোচনা সভার শুরুতে বর্নাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালিতে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, বিএনপি নেতা আনোয়ার শাহ, আবু হানিফ বকতিয়ার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরাসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews