1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গত ১৫ বছরে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গত ১৫ বছরে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের অর্থনীতি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বেসরকারি খাতে যেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও বাড়েনি।

রোববার (১৫ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবির) বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায়, তা ভাবা বেশি জরুরি। রাজনীতির পথ রেখাকে কতটা সুগম করতে পারব, তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেয়া হচ্ছে, তার ওপর।

এ জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা জরুরি জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের ওপর। এলডিসি থেকে বের হওয়ার পর বিনিয়োগগুলো পরিবর্তিত পরিস্থিতিতে আনতে পারবো কি না, তা নিশ্চিত করা দরকার। ইতিহাস থেকে শিখে আমাদের সামনে এগোনোর পথ সুগম করতে হবে।

বিদেশি কোম্পানিগুলো তেল আহরণে আগ্রহ দেখালেও চুক্তি করতে চাচ্ছে না বলেও জানিয়ে ড. দেবপ্রিয় বলেন, ইতিহাস থেকে শিখে, আমাদের সামনে এগোনোর পথ সুগম করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews