1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গভীর রাতে পুলিশ আটকে ৩ গাড়িতে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গভীর রাতে পুলিশ আটকে ৩ গাড়িতে ডাকাতি

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে
286

নিজস্ব প্রতিবেদক // হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে রাখে ডাকাত দল। শনিবার দিবাগত রাত ১টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাত দল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে।

এ সময় বানিয়াচং থানা-পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ডাকাতেরা গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর গাড়ি তিনটিতে ডাকাতি করে ডাকাতেরা চলে যায়। এ সময় ডাকাতেরা দেড় লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews