1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি খাবার হোটেলেও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গলাচিপা সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটজনকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের অনুসারী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা।

এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবিরের অনুসারী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের সমর্থকেরা একটি মিছিল নিয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।

এর কিছুক্ষণ পর শিপলু খানের সমর্থকেরা মিছিল নিয়ে সদর রোড এলাকায় অবস্থান নেন। পরে আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা সেখানে মিছিল নিয়ে গেলে আবারও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় কয়েকজন নেতাকর্মী আত্মরক্ষার জন্য স্থানীয় হাবিব হোটেলে ঢুকে পড়েন। পরে হোটেলটিতে ভাঙচুর করা হয়। তবে ভাঙচুরে কোন পক্ষের নেতাকর্মীরা জড়িত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশ ও র‍্যাব সদস্যরা মাঠে ছিলেন। কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews