1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাঁজারসহ গ্রেপ্তার, পুলিশের হাত ফসকে পালিয়ে গেলেন জুতি-মুন্না - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

গাঁজারসহ গ্রেপ্তার, পুলিশের হাত ফসকে পালিয়ে গেলেন জুতি-মুন্না

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল শহরের পোর্টরোড ব্রিজ এলাকা থেকে গাঁজার বড় একটি চালান আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকা থেকে গাঁজার চালানটিসহ দুইজনকে গ্রেপ্তার করলেও পুলিশের হাত ফসকে পালিয়ে গেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুতি-মুন্নাসহ আরও একজন। জুতি-মুন্না সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তারা শহরের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদী তীরবর্তী রসুলপুর চরের বাসিন্দা জুতি-মুন্নাসহ ৫ জনের একটি চক্র গাঁজার একটি বড় চালান নিয়ে পোর্টরোড ব্রিজ পার হচ্ছিল। এমন সময় কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তারে অগ্রসর হয়। তখন দুই যুবককে গাঁজার চালানটিসহ গ্রেপ্তার করলেও জুতি-মুন্না এবং তাদের আরেক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

থানা পুলিশের একটি সূত্র জানায়, জুতি-মুন্না জুটি রসুলপুর চরাঞ্চলে মাদকের অঘোষিত একটি স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এবং তাদের কাছে প্রায়শই মাদকের বড় বড় চালান নিয়ে আসে ব্যক্তি-বিশেষ। পরবর্তীতে এসব মাদকদ্রব্য তারা বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলার বিক্রেতাদের কাছে সরবরাহ করে। অনুরুপ একটি গাঁজার চালান শনিবার রাতে পোর্টরোড ব্রিজ হয়ে রসুলপুরে নিয়ে যাচ্ছিলেন জুতি-মুন্নাসহ তাদের তিন সহযোগী।

কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজান বরিশালটাইমসকে জানান, মাদকের চালান নিয়ে জুতি-মুন্না পোর্টরোড ব্রিজ পার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেন এবং এসময় সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করলেও দৌড়ে পালিয়ে যায় জুতি-মুন্নাসহ আরও একজন। তাদের ধরতে পুলিশ সদস্যরাও পেছন নেন। কিন্তু মাদক ব্যবসায়ীরা দৌড়ে একপর্যায়ে লাফিয়ে খালে পড়ে এবং পালিয়ে যায়।

অভিযান পরিচালনাকারী এসআই আরাফাত হাসান জানান, গাঁজাসহ গ্রেপ্তার দুজন এবং পালিয়ে যাওয়া জুতি-মুন্না ও তাদের আরেক সহযোগীকে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বামী-স্ত্রী মুন্না-জুতিসহ তাদের ওই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews