1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাছের ভাঙা ডালে বেল্ট দিয়ে বাঁধা ছিল যুবকের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গাছের ভাঙা ডালে বেল্ট দিয়ে বাঁধা ছিল যুবকের মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে বুলবুল হাওলাদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশঙ্গল গ্রামের নিজ বাড়ির সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা- সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত বুলবুল হাওলাদার কুশঙ্গল গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির সামনে একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমরের বেল্ট বাঁধা অবস্থায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহজনক অবস্থায় মরদেহটি দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বেলায়েত হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া এবং নিরপেক্ষ তদন্ত শেষে এটি হত্যা না কি আত্মহত্যা তা স্পষ্ট হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews