1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি বোমা হামলায় খোঁজ পাওয়া যাচ্ছে না ২১ হাজার শিশুর। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে এই শিশুরা হামলায় ধ্বংসপ্রাপ্ত বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, গাজায় বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশু এখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ধারণা আমাদের। আর প্রায় ৪ হাজার শিশু ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।

সংস্থাটি আরও জানায়, অনেক শিশুকে গুম করা হয়েছে। অজানাসংখ্যক শিশুকে আটক করা হয়েছে এবং গাজা থেকে বের করে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews