1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গুনাহ ও ঋণ থেকে বেঁচে থাকতে যে দোয়া পড়বেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

গুনাহ ও ঋণ থেকে বেঁচে থাকতে যে দোয়া পড়বেন

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে
ধর্ম ডেস্ক // ইসলামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ হলো তার নির্দেশ মেনে চলা এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী! আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৩১)

রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময়ে সাহাবিদের এমন কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলোতে দুনিয়া ও আখিরাতের নানা বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা রয়েছে। এর মধ্যে ঋণ, গুনাহ, দারিদ্র্য ও বিভিন্ন পরীক্ষার অনিষ্ট থেকে রক্ষার জন্যও বিশেষ দোয়া রয়েছে।

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে অলসতা, অতিরিক্ত বার্ধক্য, গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাইতেন। একইসঙ্গে তিনি কবরের পরীক্ষা ও শাস্তি, জাহান্নামের পরীক্ষা ও শাস্তি এবং দাজ্জালের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করতেন।

তিনি আরও আল্লাহর কাছে দোয়া করতেন, যেন তার অন্তর গুনাহের প্রভাব থেকে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়। যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়, তেমনি তার হৃদয়ও যেন গুনাহের দাগ থেকে পবিত্র করে দেওয়া হয়। একইসঙ্গে পূর্ব ও পশ্চিমের মধ্যকার দূরত্বের মতো তার ও তার গুনাহের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্যও দোয়া করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৯২৮)

ঋণ পরিশোধের বিষয়ে হজরত আলী (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে। এক ব্যক্তি তার সঙ্গে করা মুক্তির চুক্তির অর্থ পরিশোধ করতে না পেরে আলী (রা.)-এর কাছে সাহায্য চাইলে তিনি তাকে রাসুলুল্লাহ (সা.) শেখানো একটি দোয়া পড়তে বলেন।

আলী (রা.) জানান, কারও ওপর বিশাল পরিমাণ ঋণ থাকলেও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিতে পারেন।

দোয়াটি হলো- اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক, ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ: হে আল্লাহ! তোমার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচিয়ে যথেষ্ট করে দাও। আর তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। (সুনান আত-তিরমিজি, হাদিস: ৩৫৬৩)

এই দোয়ায় শুধু ঋণ থেকে মুক্তির আকাঙ্ক্ষাই নয়, বরং হালাল উপায়ে জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আল্লাহর কাছে এমন রিজিক চাওয়া হয়েছে, যা মানুষকে হারাম থেকে দূরে রাখে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমায়। তাই ঋণ বা আর্থিক সংকটে পড়লে দোয়ার পাশাপাশি ঋণ পরিশোধের বাস্তব চেষ্টা করা এবং হালাল উপায়ে উপার্জনের পথ অবলম্বন করাও জরুরি।

আল্লাহর কাছে সাহায্য চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা এবং রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো আমল অনুসরণ করার মাধ্যমে একজন মুমিন আল্লাহর রহমত ও সাহায্য লাভের আশা করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews