1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গোপালগঞ্জে বাস ও ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গোপালগঞ্জে বাস ও ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

গোপালগঞ্জ প্রতিনিধি // গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শিশু ও নারীসহ গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, “এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews