1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গোলাগুলির মধ্যে বাংলাদেশে ঢুকল রোহিঙ্গা পরিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গোলাগুলির মধ্যে বাংলাদেশে ঢুকল রোহিঙ্গা পরিবার

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বান্দরবানের তুমব্রু সীমান্তে ব্যাপক গোলাগুলির মধ্যে এবার কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তেও শুরু হয়েছে ব্যাপক গোলাগুলি। আজ সোমবার সকাল থেকে ওই সীমান্তে গোলাগুলি শুরু হয় বলে জানান স্থানীয়রা।

এদিকে, গোলাগুলির সময় বেলা ১১টার দিকে উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের পাঁচ সদস্যের একটি পরিবার বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে খবর পাওয়া যায়। জানা গেছে, অনুপ্রবেশকারী স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সঙ্গে রয়েছে ৩ সন্তান। তারা বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপির সদস্যদের হেফাজতে রয়েছে।

তবে এ বিষয়ে বিজিবিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা জালাল আহমেদ বলেন, ‘আজ বেলা ১১টার দিকে উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য রোহিঙ্গা পরিবারটিকে থামিয়ে কথা বলেন। পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্ত অতিক্রম করার কথা জানান। পরে বিজিবির সদস্যরা তাদের হেফাজতে নেয়।’

বিষয়টি নিয়ে জানতে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরুকি ও হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে একাধিকবার মোবাইলে ফোনে দেওয়া হলেও তারা কেউ ধরেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews